দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের ঈদে মুক্তি পাওয়া 'প্রেসার কুকার' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর। পরিচালক রায়হান রাফির পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর আগে নিয়মিত মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী।
এবার ব্যক্তিগত জীবনের এক ঘটনায় আলোচনায় এসেছেন স্নিগ্ধা চৌধুরী। শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে অভিযুক্তের অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে— এমন আশঙ্কায় শুরুতে আইনি পদক্ষেপ নেননি তিনি। পরে ন্যায়বিচারের আশায় খিলক্ষেত থানায় মামলা করেন।
অভিনেত্রীর দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার অভিযোগ, জেবা তাকিয়া চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। সেই ভুল ধারণা থেকে তাকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। বারবার নিজের পরিচয় দিলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্নিগ্ধা চৌধুরী।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিনেত্রীর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তার প্রতি সংহতি প্রকাশ করছেন।
এমএস/